মগবাজার ফ্লাইওভার থেকে লাফিয়ে পড়ল ছিনতাইকারী

অনলাইন ডেস্ক

রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে আকবর (২২) নামে এক ছিনতাইকারী লাফিয়ে পড়ে আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় ভর্তি রয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকালের দিকে পুলিশের উপস্থিতি দেখে ফ্লাইওভার থেকে পালিয়ে যাওয়ার সময় মগবাজার মালিবাগ ফ্লাইওভার কারওয়ান বাজার রেম্বো ক্রসিংয়ের স্থানে উপর থেকে লাফিয়ে পড়ে তিনি আহত হন।

এ তথ্য নিশ্চিত করেছেন হাতিরঝিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন।
তিনি জানান, গতকাল মৌচাক মালিবাগ ফ্লাইওভারে এক ব্যক্তিকে কুপিয়ে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই ঘটনায় পুলিশ আজ আকবরকে ধরতে গেলে ফ্লাইওভারে সুরঙ্গের ভেতরে তিনি লুকিয়ে থাকেন। একপর্যায়ে তিনি পুলিশকে দেখে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ফ্লাইওভার থেকে লাফিয়ে পড়ে আহত হন।

তিনি জানান, এই ছিনতাই ঘটনার আকবরসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা মামলার এহজহারভুক্ত আসামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights