মঙ্গল শোভাযাত্রায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৯টা ৮ মিনিটে বের করা হয় এ বর্ণাঢ্য এ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ শোভাযাত্রায় নেতৃত্ব দেন।

আরও অংশ নেন ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকুসদ কামাল, প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান, সাবেক প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী, শিক্ষক সমিতির সভাপতি নিজামূল হক ভূইয়া, সাধারণ সম্পাদক জিনাত হুদা প্রমুখ।

সকাল ৯টা বাজার আগেই বৈশাখী সাজে বিভিন্ন বয়সের নারী পুরুষেরা চারুকলা প্রাঙ্গণে জড়ো হন। মুখে রংতুলিতে লেখা ‘শুভ নববর্ষ ১৪২৯’, ‘এসো হে বৈশাখ’। পুরুষরা লাল-সাদা পাঞ্জাবি, মাথায় গামছা, আর লুঙ্গি পরে নিজেকে পুরো বাঙালিয়ানায় ফুটিয়ে তুলেছেন। নারীরা পড়েছেন বৈশাখী শাড়ি। ছোট্ট শিশুরাও অভিভাবকদের সঙ্গে উৎসবে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights