মডেলকে স্পর্শকাতর প্রস্তাব, নেইমারের এ সম্পর্কটাও ভাঙল

অনলাইন ডেস্ক

নেইমারের আলুর দোষটাই আবারো কাল হলো। এবার এক মডেলের সাথে করা স্পর্শকাতার চ্যাট ফাঁস হওয়ায় বর্তমান বান্ধবী ব্রুনা বিয়ানকার্দির সাথে ভাঙল তার ঘর।

গত মাসে নেইমারের কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন বিয়ানকার্দি। তিনিই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি বলেছেন, নেইমারের সাথে তিনি আর কোনো সম্পর্কে নেই।

বিয়ানকার্দি লিখেছেন, ‘বিষয়টি অত্যন্ত ব্যক্তিগত। আমি আপনাদেরকে পরিষ্কারভাবে জানাচ্ছি, আর কোনও সম্পর্কের মধ্যে আমি নেই। আমরা মাভির (নেইমারের কন্যার নাম) বাবা-মা। আমাদের সম্পর্ক এতোটুকুই। আশা করি আপনারা আমাকে আর বিব্রত করবেন না।’
এর আগেও বেশ কয়েকবার বিয়ানকার্দি নেইমারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছিলেন। নেইমার নিজেও এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। এবার ব্রাজিলের অনলিফ্যান (প্রাপ্ত বয়স্কদের সাইট) মডেল অ্যালাইন ফারিয়াসের সঙ্গে নেইমারের কথোপকথন ফাঁস হয়েছে। যেখানে নেমার ওই মডেলকে বেশ কিছু অশ্লীল এবং আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন।

চোটের জন্য গত অক্টোবর মাস থেকে মাঠের বাইরে নেইমার। সম্প্রতি তার অস্ত্রোপচার হয়েছে। সুস্থ হয়ে মাঠে ফিরতে অন্তত ১০ মাস সময় লাগবে নেমারের। সৌদি আরবের ক্লাব আল হিলালও এই চোটের জন্য নেইমারের সঙ্গে চুক্তি স্থগিত রেখেছে।

সূত্র: মার্কা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights