মডেল মৌকে আত্মসমর্পণের নির্দেশ হাই কোর্টের

নিজস্ব প্রতিবেদক

মাদক ও ব্ল্যাকমেলিংয়ের অভিযোগে করা মামলায় মডেল মরিয়ম আক্তার মৌকে অব্যাহতির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাই কোর্ট। একই সঙ্গে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি আলী রেজার সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২১ সালের ১ আগস্ট মৌকে মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় অভিযান চালিয়ে মদ, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ আটক করা হয়। আটকের পর রাজধানীর মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে মাদক মামলা করা হয়। ওই সময় পুলিশ জানিয়েছিল, মডেলিংয়ের নামে মৌ উচ্চবিত্ত পরিবারের সন্তানদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। এরপর পার্টি করার নাম করে তাদের বাসায় ডেকে নিতেন। সেখানে মদ-ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক খাইয়ে ‘আপত্তিকর’ ছবি তুলতেন। পরে সেগুলো দেখিয়ে ব্ল্যাকমেল করে টাকা বা নানা সুবিধা আদায় করতেন। গ্রেফতারের পর মডেল মৌকে তিন দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ মামলায় মডেল মৌকে নিম্ন আদালত অব্যাহতি দেন। এ অব্যাহতির আদেশের বিরুদ্ধে হাই কোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights