মতিঝিল থেকে কারওয়ান বাজার মেট্রোরেল চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক

রাজধানীর কারওয়ান বাজার থেকে মতিঝিলের উভয় অংশে মেট্রোরেল চলাচল আপাতত বন্ধ রয়েছে।

ঘূর্ণিঝড় রিমাল ও বৃষ্টির কারণে সিগন্যাল সিস্টেমে সমস্যা দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ডিএমটিসিএল সূত্র জানিয়েছে। তবে উত্তরা থেকে কারওয়ান বাজার উভয় অংশে সচল রাখা হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলে হয়, শাহবাগ-সচিবালয় মেট্রোরেল স্টেশনের মাঝামাঝি স্থানে ভায়াডাক্টের ওপর ঝড়ে গাছের ডাল এবং মতিঝিল স্টেশন সংলগ্ন এলাকায় সোলার প্যানেল পড়ায় এই অংশে মেট্রোরেল চলাচল আপাতত বন্ধ আছে।

এতে আরও বলা হয়, তবে উত্তরা থেকে কারওয়ান বাজার পর্যন্ত মেট্রোরেল নিয়মিত চলাচল করছে এবং খুব দ্রুত শাহবাগ-মতিঝিল রুট চালুর চেষ্টা চলছে।

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানী ঢাকায় বয়ে যাচ্ছে ঝোড়ো বৃষ্টি। একই সঙ্গে দুপুর থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

এদিকে আজ সকালে বৈরী আবহাওয়ার কারণে বন্ধ ছিল মেট্রোরেল। দুই ঘণ্টা পর তা সচল হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights