মদনে পাচারকালে ১০০বস্তা সরকারি চাল জব্দ, আটক ২

নেত্রকোনা প্রতিনিধি

পাচারকালে দুই হ্যান্ডট্রলি ভর্তি ১০০বস্তা সরকারি চাল জব্দ করেছে মদন থানার পুলিশ। এ সময় চাল বহনকারী হ্যান্ডট্রলিসহ দুই চালককে আটক করা হয়। শুক্রবার সকালে নেত্রকোনা জেলার মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকা দিয়ে পাচারের সময় হ্যান্ডট্রলি গুলো আটক করে।

আটকরা হলেন উপজেলার দেওসহিলা বড়বাড়ি গ্রামের মামুন মিয়া (২৮) ও একই গ্রামের আকাল্লাহ (২৪)।

মদন থানার পরিদর্শক অসীম চন্দ্র সরকার জানান, উপজেলার ফতেপুর গ্রামের দিক থেকে বস্তায় করে সরকারি চাল বোঝাই দুইটি হ্যান্ডট্রলি মদনের দিকে যাচ্ছিল।
খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে রুদ্রশ্রী এলাকায় ওই হ্যান্ডট্রলি গুলোতে তল্লাশি চালিয়ে সরকারি চাল পাওয়া যায়। পরে চালের সঠিক কোন তথ্য দিতে না পারায় এবং কোন কাগজ দেখাতে না পারায় দুই হ্যান্ডট্রলির চালককে আটক করা হয়। সেইসাথে হ্যান্ডট্রলিতে থাকা ১০০বস্তা সরকারি চাল জব্দ করা হয়। তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রস্তুতি চলছে।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম নাদির হোসেন শামীম বলেন, সরকারি চাল পুলিশ জব্দ করেছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করার জন্যে নির্দেশনা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights