মধুখালীতে সাবেক কাউন্সিলর কামরুজ্জামান বাবু গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী পৌরসভার সাবেক কাউন্সিলর মো. কামরুজ্জামান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) উপজেলার মধুখালী বাজারে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার কামরুজ্জামান বাবু মধুখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাঁঠালবাড়ি মহিষাপুর এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি আওয়ামী লীগের সক্রিয় কর্মী।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত কামরুজ্জামান বাবু বিভিন্ন সময়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে উসকানিমূলক পোস্ট দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩) অনুযায়ী দায়ের করা মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights