মধুপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে বাস-পিকআপের সংঘর্ষে তিনজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে পিকআপ চালক ও হেলপার রয়েছেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর ৫টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে পৌর এলাকার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
