মধুমতী নদীতে কচুরিপানা অপসারণ শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মধুমতি নদীর মানিকহার ব্রিজের নিচ থেকে কচুরিপানার স্তুপ অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। নদীর ওই স্থানে কচুরিপানার স্তুপ জমে যাওয়ায় গত ১৮ দিন ধরে গোপালগঞ্জসহ পাঁচ জেলার নৌচলাচল বন্ধ ছিল।

আজ সোমবার (১৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম রেফাত জামিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম রেফাত জামিল জানান, দ্রুত কচুরিপানা অপসারণের মাধ্যমে এ নৌরুটে নৌচলাচল স্বাভাবিক করা হবে। তিনি আরও জানান, মধুমতি নদীর মানিকহার সেতুর নিচে প্রায় ৫০০ মিটার এলাকা জুড়ে কচুরিপানার স্তুপ সৃষ্টি হয়েছে, যা নদীপথে নৌকা, ট্রলার ও কার্গো চলাচলে বাধা সৃষ্টি করেছিল।

আগামীকাল মঙ্গলবার থেকে ট্রলার ও ভেকু মেশিনসহ আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কচুরিপানা অপসারণের কাজ আরও দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights