মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মোদি-নেতানিয়াহুর ফোনালাপ

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শুক্রবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মোদি জানান, দুই নেতা ভারত-ইসরায়েলের বিশেষ কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন দিকের অগ্রগতিও পর্যালোচনা করেছেন। তিনি বলেন, দুই দেশের এই সম্পর্ক ধারাবাহিকভাবে আরও শক্তিশালী ও উন্নত হচ্ছে।

২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ দিকে মোদির ইসরায়েল সফর নিয়ে সমালোচনা হয়েছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা শুরুর মাত্র কয়েক দিন আগে ওই সফর হওয়ায় বিরোধীরা এটিকে ‘অনুপযুক্ত সময়ের সফর’ বলে মন্তব্য করেছিলেন।

সূত্র: আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights