মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র, মার্কিন পঞ্চম নৌবহরে হামলার দাবি ইরানের

অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে আবারও হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সঙ্গে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা একটি মার্কিন এমকিউ-৯ ড্রোনও ভূপাতিত করেছে।

বৃহস্পতিবার আইআরজিসির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম।

আইআরজিসির দাবি, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আন্দিমেশক শহরের আকাশে একটি ‘শত্রুপক্ষের’ এমকিউ-৯ ড্রোন শনাক্ত করার পর সেটি গুলি করে ভূপাতিত করা হয়। তাদের ভাষ্য, মহাকাশ বাহিনীর অধীনে পরিচালিত নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয়েছে।

এদিকে ইরাকের কুর্দি বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলের আকাশে বিস্ফোরকবোঝাই আটটি ড্রোন ভূপাতিত করেছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানানো হয়, এরবিলে মার্কিন দূতাবাসের কাছাকাছি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights