মধ্যরাতে ঢাকা কলেজে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ঢাকা কলেজের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা।

রবিবার রাতে ঢাকা কলেজ প্রাঙ্গণে মিছিল ও সমাবেশ শুরু করেন তারা।

এ দিন রাত ১১টা থেকে আবাসিক ঢাকা কলেজের নর্থ হল ক্যাম্পাসে অবস্থান নিতে শুরু করেন শিক্ষার্থীদের একটি অংশ। একপর্যায়ে ক্যাম্পাস থেকে বের হয়ে নায়েমের গলি প্রদর্শন শেষে নীলক্ষেত হয়ে ইডেন কলেজের সামনের রাস্তায় অবস্থান নেন তারা।
রাত ১টা পর্যন্ত শিক্ষার্থীদের বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে ইডেন কলেজের সামনে থেকে আজিমপুর বাসস্ট্যান্ড হয়ে শিক্ষার্থীদের মিছিল যায় পলাশী আবাসিক এলাকায়।

শিক্ষার্থীদের অভিযোগ, অপরিকল্পিত অধিভুক্তকরণের খেসারত দিতে হচ্ছে তাদের। শিক্ষাজীবন ও প্রশাসনিক কার্যক্রমে নানা সমস্যা তৈরি হচ্ছে। এখনো অনেক ক্ষেত্রে প্রশাসনিক অবকাঠামো ও সেবা পেতে হয়রানির শিকার হতে হয় তাদের। পরীক্ষার ফল প্রকাশে দীর্ঘসূত্রতার পাশাপাশি সেশনজট তো রয়েছেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights