মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল কার্গিল, লাদাখ-কাশ্মিরজুড়ে কম্পন

ভারতশাসিত জম্মু ও কাশ্মির এবং লাদাখের বিস্তীর্ণ এলাকায় মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্পের উৎসস্থল ছিল কার্গিল। শুক্রবার স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে এই ভূমিকম্প আঘাত হানে। খবর হিন্দুস্তান টাইমসের।

সংবাদমাধ্যমটি বলছে, রাত ২টা ৫০ মিনিটে লাদাখ এবং জম্মু ও কাশ্মিরের বিস্তীর্ণ এলাকাজুড়ে হঠাৎই কম্পন অনুভূত হওয়ার পরে স্থানীয় বাসিন্দাদের অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে ছিল বলে ভারতের জাতীয় ভূকম্পন পরিমাপ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে।

কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, লাদাখ অঞ্চলটি ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ‘সিসমিক জোন ৪’-এর মধ্যে পড়েছে। মূলত হিমালয় পার্বত্য এলাকায় অবস্থিত লাদাখ এমনতেই ভূকম্পনপ্রবণ। প্রায়ই সেখানে ভূমিকম্পের ঘটনাও ঘটে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights