মনোনয়নপত্র জমা দিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শোকরানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ শোকরানা।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সাইফুল ইসলামের কাছে বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসন থেকে তিনি মনোনয়ন পত্র জমা দেন।

এর আগের গতকাল বুধবার বিএনপির সাবেক ও পদবঞ্চিত আরও তিন নেতা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। বগুড়া-৭ আসনের (শাজাহানপুর-গাবতলী) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরকার বাদল। বগুড়া-৪ আসনে (কাহালু-নন্দীগ্রাম) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও চার বারের সাবেক এমপি ডা. জিয়াউল হক মোল্লা এবং বগুড়া-২ আসনে (শিবগঞ্জ) জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিউটি বেগম।
মনোনয়ন দাখিল শেষে জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মোহাম্মদ শোকরানা বলেন, অনেক আত্মীয়-স্বজন জনপ্রতিনিধি ছিলেন। এলাকার উন্নয়নে নেতৃত্ব দিয়েছেন। আমার বয়স এখন ৭৪ বছর। মানুষের জন্য কিছু করার এটাই শেষ সুযোগ। সেই ধারাবাহিকতায় আমি নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights