মন্ত্রিসভায় নতুন অধ্যায়, ২৪ জনই পেলেন প্রথমবারের মতো প্রতিমন্ত্রীর স্বাদ

অনলাইন ডেস্ক

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি শপথ নিয়েছেন তার মন্ত্রিসভার মোট ৪৯ জন সদস্য। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

এবার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ২৪ জনের মধ্যে প্রত্যেকেই এর আগে এই দায়িত্ব পালন করেননি। অর্থাৎ প্রথমবারের মতো প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন এই ২৪ জন।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন—

১. এম রশিদুজ্জামান মিল্লাত
২. অনিন্দ্য ইসলাম অমিত
৩. মো. শরিফুল আলম
৪. শামা ওবায়েদ ইসলাম
৫. সুলতান সালাউদ্দিন টুকু
৬. ব্যারিস্টার কায়সার কামাল
৭. মো. আমিনুল হক (টেকনোক্র্যাট)
৮. নুরুল হক নুর
৯. ইয়াসের খান চৌধুরী
১০. এম ইকবাল হোসেন
১১. এম এ মুহিত
১২. আহম্মদ সোহেল মঞ্জুর
১৩. ববি হাজ্জাজ
১৪. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম
১৫. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
১৬. হাবিবুর রশিদ
১৭. মো. রাজিব আহসান
১৮. মো. আব্দুল বারী
১৯. মীর শাহে আলম
২০. জুনায়েদ আব্দুর রহিম সাকি
২১. ইশরাক হোসেন
২২. ফারজানা শারমীন
২৩. শেখ ফরিদুল ইসলাম
২৪. ফরহাদ হোসেন আজাদ

এর আগে নতুন সরকারের প্রধানমন্ত্রী পদে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরপর পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন ২৫ জন।

শপথগ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশীয় বিভিন্ন দেশের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক দেশি ও বিদেশি অতিথি অংশগ্রহণ করেন। এবার বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে, সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights