মব কালচার তৈরি করে বটবাহিনী গণতন্ত্রবিনাশী কাজ করছে : রিজভী

অনলাইন ডেস্ক
মব কালচার তৈরি করে একটি দলের বটবাহিনী গণতন্ত্রবিনাশী কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, পুরনো ফ্যাসিবাদের উত্থান ঘটিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করলে ভয়াবহ পরিণতি হবে।

সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও খাদ্য বিতরণী কর্মসূচিতে তিনি এ সব কথা বলেন।

জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটোচালকদের উদ্যোগে দোয়া ও খাদ্য বিতরণী কর্মসূচির আয়োজন করা হয়।

রিজভী জানান, বেকার নয় বরং কর্মসংস্থান তৈরি করে বিএনপি সরকার। এসময় মতপ্রকাশের স্বাধীনতার নামে কুৎসা রটানোর নিন্দা জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights