ময়মনসিংহে একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

ময়মনসিংহে রাজীব আহমেদ রাজ ওরফে পিচ্চি রাজু (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর সানকিপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পিচ্চি রাজু নগরীর লিচু বাগান মহল্লার বাসিন্দা মো. আব্দুস সালামের ছেলে। তার নামে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন এতথ‍্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যায় সানকিপাড়া বাজার এলাকায় দুর্বৃত্তরা পিচ্চি রাজুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে ঘটনাস্থলের আশপাশে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কেন বা কী কারণে কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

ওসি আরও জানান, পিচ্চি রাজুর নামে একাধিক মামলা রয়েছে। সে এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights