ময়মনসিংহে বিএনপিতে জাতীয় পার্টির ৫ শতাধিক নেতাকর্মীর যোগদান

ময়মনসিংহ প্রতিনিধি :
বিএনপিতে যোগ দিয়েছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলা জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মী। শুক্রবার বিকেলে উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি হাসনাত মাহমুদ তালহার নেতৃত্বে ময়মনসিংহ-৯ বিএনপির প্রার্থী ইয়াসের খান চৌধুরীর হাতে ধানের শীষের তোড়া দিয়ে যোগদান করেন নেতাকর্মীরা।

এ সময় বিএনপির প্রার্থী ইয়াসের খান চৌধুরী বলেন, নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন, এ যোগদানের মাধ্যমে নির্বাচনে জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল।

তিনি আরও বলেন, সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে। ধানের শীষ হোক নান্দাইলের দল-মত নির্বিশেষে সবার ঐক্যের প্রতীক।

বিএনপির এই প্রার্থী বলেন, জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ খুব বেশি দূরে নয়, কারও নির্দেশের অপেক্ষায় না থেকে ধানের শীষকে বিজয়ী করতে মাঠে নেমে পড়ুন। ঘরে ঘরে পৌঁছে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করুন।

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights