ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার আসামি মো. হালিম (২৯) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি আগে থেকেই হুদরোগে আকান্ত ছিলেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। শুক্রবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত মো: হালিম ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজলোর রাঙ্গামাটয়িা ইউনয়িনের কাজীপাড়া গ্রামের নিয়ত আলী মোড়লের ছেলে। ২০২১ সালরে একটি হত্যা মামলার আসামি হয়ে গত বছরের ১ এপ্রিল পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে তিনি কারাবন্দি হন।
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ আতিকুর রহমান বলনে, শুক্রবার সকালে হালিম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ময়নাতদস্ত শেষে পরিবারের স্বজনদের কাছে লাশ হস্থান্তর করা হবে বলে জানিয়েছেন জেলার।
