ময়লার স্তূপে পড়ে ছিল যুবকের মুখ বাঁধা লাশ
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে মহাসড়কের পাশে ময়লার স্তূপ থেকে মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানি বয়স ২৮ বছর হবে জানায় পুলিশ।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়েকর উপজেলার মহেশপুর এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষনিক ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে মহেশপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক ঘেঁষে ময়লার স্তূপে মুখবাধা অবস্থায় এক মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। তবে নিহতের বয়স আনুমানি বয়স ২৮ বছর হবে।
তিনি আরও জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
