মহাকাশ থেকে মার্কিন নভোচারীরা যেভাবে ভোট দেন

অনলাইন ডেস্ক

মহাকাশ গবেষণা সংস্থা নাসার একাধিক মার্কিন নভোচারী পৃথিবী থেকে হাজার মাইল দূরে মহাকাশে অবস্থান করছেন। আপনি জানলে অবাক হবেন যে, তাঁরাও মহাকাশ থেকে নিজ দেশের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারেন। আর এই ব্যবস্থা করে দেয় নাসা নিজেই।

মহাকাশ বিষয়ক সংস্থাটি তাদের সর্বশেষ একটি পডকাস্টে জানিয়েছিল নভোচারীদের ভোট দেওয়ার পদ্ধতিটি। তারা বলেছিল নিম্ন ভূ-কক্ষপথের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনসহ মহাকাশের যে কোনো স্থানে থাকা নভোচারীরা ভোট দিতে পারেন।

নাসার গ্রাউন্ড স্টাফ মার্তা দুরহাম এবং কারেন অ্যাডকিনস পডকাস্টে বলেছিলেন, মহাকাশ থেকে ভোট দেওয়ার বিষয়টি একেবারে সোজাসাপ্টা।
প্রথমে, যদি কোনো নভোচারী ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন, তাহলে তারা দুজন ওই নভোচারী যে স্থানে থাকেন সেখানকার নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং ‘অনুপস্থিত ব্যালট’ সংগ্রহ করবেন। এরপর সেগুলো মহাকাশে পাঠাবেন।

পরের ধাপ হলো নভোচারী ব্যালটটি পূরণ করবেন, এতে স্বাক্ষর করবেন এবং স্ক্যান করবেন। এরপর পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত স্ক্যান করা ব্যালটের পিডিএফ কপিটি নাসার গ্রাউন্ড স্টাফদের কাছে পাঠাবেন।

খুব গোপনে যেন ভোট দিতে পারেন সেজন্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ক্রুদের কোয়ার্টারে ভোটকেন্দ্রও তৈরি করা হয়।

সূত্র: আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights