মহান একুশে ফেব্রুয়ারি শ্রদ্ধাবনত জাতি

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি ॥ একাত্তর এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ দিনাজপুর জেলা শাখা উদ্যোগে সভাপতি মো. মঞ্জুরুল আলম, সাধারণ স¤পাদক দয়ারাম রায়ের নেতৃত্বে মহান একুশে ফেব্রুয়ারি পালিত হয়েছে, বুধবার সকাল ৯ টায় র‌্যালি বের হয়, শহরের প্রধান প্রধান এলাকা প্রদক্ষিণ শেষে সকাল ১০ টায় দিনাজপুর গোড় এ শহিদ বড় ময়দান শহিদ মিনারের বেদিতে শহিদদের পু®পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান । আলোচনা সভা ও শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন। উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সহ-সভাপতি গোবিন্দ ভট্টাচার্য, সাইদুর রহমান, সাংগঠনিক স¤পাদক আজাহার আলী রেজা, অর্থ বিষয়ক স¤পাদক আফজাল হোসেন, উপদেষ্টা ২ নং সুন্দরবন ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান অশোক কুমার রায়, অ্যাডভোকেট বঙ্গ বাবু, আনিসুর রহমান, রইস উদ্দিন, পশির উদ্দিন, তসির উদ্দিনসহ উপজেলা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতি মো. মঞ্জুরুল আলম বলেন, মহান একুশে ফেব্রুয়ারি হচ্ছে স্বাধীন বাংলাদেশের ভিত্তি। মহান একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়েছিল। পরে স্বাধিকার সংগ্রামে বিভিন্ন মাইলফলক অতিক্রম করে একাত্তরের স্বত্ব জাতীয়তাবাদের দিকনির্দেশনা আসে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে। আমরা প্রথমে ভাষাযোদ্ধা, এরপর একাত্তরে বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর যে বাংলাদেশের বিজয় হয়েছে, সেই বাংলাদেশের উন্নয়ন-সমৃদ্ধি আজ সারা বিশ্বে বিস্ময়ের। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য এবং পাক হানাদারদের হাত থেকে এদেশকে রক্ষার উদ্দেশ্যে যাঁরা কাজ করেছেন, বীর মুক্তিযোদ্ধা, বিরঙ্গনা, এবং সহযোগী মুক্তিযোদ্ধারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights