মহাসড়কের হোটেল-রেস্তোরাঁয় ইএফডি বাধ্যতামূলক

অনলাইন ডেস্ক
দেশের মহাসড়কের পাশে অবস্থিত ভ্যাটযোগ্য সব হোটেল রেস্তোরাঁয় বাধ্যতামূলক ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) অথবা সেলস ডাটা কন্ট্রোলার (এসডিসি) মেশিন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ রবিবার এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।

এনবিআর জানায়, মহাসড়কের পাশে অবস্থিত সব হোটেল রেস্তোরাঁয় ইলেকট্রনিক ভ্যাট চালান ইস্যু না করায় সরকারি কোষাগারে যথাযথভাবে ভ্যাট জমা হচ্ছে না বলে সচেতন ভোক্তারা অনবরত অভিযোগ করছেন। মহাসড়কের রেস্তোরাঁগুলোতে ২৪ ঘণ্টা ব্যবসায়িক কার্যক্রম চলে। অনেকে ভ্যাট আদায় করলেও সঠিকভাবে তা জমা দেন না।

তাই যথাযথভাবে ভ্যাট আদায়ের লক্ষ্যে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান দেশের মহাসড়কে অবস্থিত সব হোটেল ও রেস্তোরাঁয় ইএফডি/এসডিসি মেশিন বাধ্যতামূলকভাবে স্থাপনের নির্দেশনা প্রদান করেছেন বলে জানান মো. আল আমিন শেখ।

সে পরিপ্রেক্ষিতে এনবিআরের মূসক বাস্তবায়ন অনুবিভাগ থেকে জারিকৃত পত্রে মাঠপর্যায়ের সব কমিশনারকে মহাসড়কে অবস্থিত হোটেল ও রেস্তোরাঁয় বাধ্যতামূলকভাবে ইএফডি/এসডিসি মেশিন স্থাপন করে প্রতিদিনের লেনদেন নিয়মিতভাবে মনিটর করে যথাযথ পরিমাণ ভ্যাট আদায়ের জন্য জরুরি নির্দেশনা প্রদান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights