মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় ফুফু-ভাতিজি নিহত

কুমিল্লা প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার শব্দলপুর এলাকায় সড়ক পারাপারের সময় ফুফু-ভাতিজি নিহত হয়েছেন। বুধবার এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুর রহিম। নিহতরা হলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাউরা এলাকার আয়াত আলীর মেয়ে নাছিমা বেগম (৫০) ও তার ফুপু মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া এলাকার মনোয়ারা বেগম (৮০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের শব্দলপুর এলাকা দিয়ে তারা পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী একটি ট্রাক চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুর রহিম বলেন, স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তারা মারা যান। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights