মহেশপুরে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর থেকে ১৯৪ বোতল ফেনসিডিলসহ আব্দুর রাজ্জাক নামের এক মাদক কারবারি আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার জগন্নাথপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আব্দুর রাজ্জাক গোপালগঞ্জের কাশীয়ানী উপজেলার ফলসী চরপাড়া গ্রামের আব্দুর রউফ মোল্লার ছেলে। এসব তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মহেশপুর থেকে ঢাকাগামী একটি পরিবহনে মাদক কারবারিরা ফেনসিডিল নিয়ে যাচ্ছে। সেসময় আমাদের একটি আভিযানিক দল সেখানে চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি করে ১৯৪ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করে। যার আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ৭৬ হাজার টাকা।
তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মহেশপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights