মহেশপুরে ২৮৬ বোতল ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের শ্রীনাথপুর, যাদবপুর, নিমতলা, জীবননগর ও মেদিনীপুরে বিজিবির অভিযানে ২৮৬ বোতল ফেনসিডিল, ০.৯৪৭ কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ রায়হান খান (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার রাত থেকে ভোর পর্যন্ত মহেশপুরের শ্রীনাথপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা তেলটুপি গ্রামের রাস্তা থেকে মহেশপুরের জলিলপুর গ্রামের শুকুর আলী খানের ছেলে রায়হান খানকে ২৪ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ তাকে আটক করে। একই সময় নিমতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা আখন্দ গ্রামের মাঠ থেকে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

ভোররাতে যাদবপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা পার গোপালপুর গ্রামের মাঠ থেকে ১১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ওই সময় মেদিনীপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা মেদিনীপুর সীমান্তের একটি আম বাগান থেকে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

এদিকে, জীবননগর বিজিবি ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার ভোরে জীবননগর গ্রামের ভেতর থেকে ০.৯৪৭ কেজি গাঁজা উদ্ধার করে। এসব পৃথক ঘটনায় সংশ্লিষ্ট আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights