মহেশপুর সীমান্তে যুবকের লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাপাতলা সীমান্ত থেকে রকিবুল ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে ওই গ্রামের ইছামতি নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করে বিজিবি। নিহত রকিবুল ইসলাম উপজেলার যাদবপুর গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে। সে চাপাতলা গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে ইছামতি নদীর পাড়ে রকিবুলের লাশ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয় স্থানীয়রা। পরে বিজিবি এসে তার লাশ উদ্ধার করে। রকিবুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয়রা।

মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল মাসুদ পারভেজ জানান, বাংলাদেশ অভ্যন্তরে একটি লাশ পাওয়া গেছে। তাকে কে বা কারা কি কারণে হত্যা করেছে তা জানা যায়নি। মরদেহ ময়না তদন্তের জন্য পুলিশের কাছে হন্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights