মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের কোম্পানিগঞ্জের বঙ্গবন্ধু মহাসড়কের সন্ধ্যাগাও নামকস্থানে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও তিনজন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
সালুটিকর থানার এসআই মোহাম্মদ আবদুল আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
