মাইলস্টোনের মাকিনও চলে গেল

অনলাইন ভার্সন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মাকিন সরকার নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুর ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে আজ সকাল সাড়ে ৯টার দিকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আইমান (১০) নামে আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৫ জন ও ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে একজনের মৃত্যু হলো।

গত সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে, তাদের বেশির ভাগই শিশু। এখন পর্যন্ত ৩৩ জন নিহতের খবর পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights