মাগুরায় দুই ভাইকে গলা কেটে হত্যা

মাগুরা প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামে আপন দুই ভাইকে গলাকেটে হত্যা করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহতরা হলো এ গ্রামের মঞ্জু মোল্যার ছেলে সবুজ মোল্যা (৩০) ও তার ছোট ভাই হৃদয় মোল্যা (১৫)।
সবুজ মোল্যা পেশায় একজন মুদি ব্যবসায়ী ও হৃদয় মোল্যা একজন স্কুলছাত্র। পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত রাতে তাদের দুজনকে অজ্ঞাত ব্যক্তিরা মোবাইল ফোনে ডেকে নিয়ে নৃশংস এ হত্যাকাণ্ড ঘটায়। তাদের দুজনকেই দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে দুজনের মরদেহ স্থানীয় একটি মাঠে ফেলে রেখে যায়। ভোরে এলাকাবাসী মরদেহ দুটিকে দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে এগুলো উদ্ধার করে।
মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও ঘটনাস্থলে রয়েছি। এ ঘটনায় সন্দেহ ভাজন দুজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights