মাগুরায় বিভিন্ন স্থানে নির্বাচনি পথসভা করলেন সাকিব

মাগুরা প্রতিনিধি
মাগুরা সদর উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনি পথসভা করেছেন মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান।

বুধবার সকাল থেকে সদর উপজেলার টেঙ্গাখালী, মাধবপুর, হাজিপুর, ফুলবাড়ি, আলাইপুর, আলমখালী বাজার, ইছাখাদা বাজার, বাল্য, দক্ষিণ মির্জাপুর, বাগেরহাট বাজার, রাজিবের পাড়া ও কাটাখালী পথসভা করেন সাকিব।

এ সময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাংগঠনিক সম্পাদক রাশেদ মাহমুদ শাহিন, প্রচার সম্পাদক রেজাউল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, আঠারোখাদা ইউনিয়ন চেয়ারম্যান সঞ্জিবন বিশ্বাস, সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, মাগুরা সদরের আঠারোখাদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জিবন বিশ্বাস, হাজিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাহারুল ইসলাম, হাজরাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির হোসেন, মঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসনা হেনাসহ দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights