মাগুরায় যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মাগুরা প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার দিনব্যাপী মাগুরা জেলা যুবলীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
সকালে আছাদুজ্জামান স্টেডিয়ামের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর জামুরুল তলা জেলা আওয়ামী লীগ অফিসে কেক কাটা ও আলোচনা সভা ও শহরে মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ আহাদ, আশরাফ খান, সাকিবুল ইসলাম তুহিনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
