মাগুরায় ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে আলোচনা

মাগুরা প্রতিনিধি

মাগুরায় স্মার্ট বাংলাদেশ বির্নিমানে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সহকারি পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, জেলা তথ্য অফিসার পাভেল দাস, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ।

অনুষ্ঠানে স্মার্ট গভার্নমেন্ট ,স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি,স্মার্ট ইকোনোমি এই চারটি মূল নীতির উপর নির্ভর করে সকলের সহযোগিতায় আগামী ২০৪১ সাল নাগাদ একটি সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। মাগুরা জেলা প্রশাসনের সহযোহিতায় জেলা তথ্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights