মাঙ্কিপক্স প্রতিরোধে বেনাপোলে সতর্কতা

বেনাপোল প্রতিনিধি

নতুন ধরনের ভাইরাস মাঙ্কিপক্স ঠেকাতে কঠোর অবস্থা গ্রহণ করেছে বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ। কর্তব্যরত কর্মকর্তারা বলছেন, ভারতফেরত প্রতিটি যাত্রীকে পরীক্ষা করা হচ্ছে। তবে সংক্রামক এই ভাইরাস নিয়ে আতঙ্কিত ভারত ফেরত পাসপোর্ট যাত্রীরাও।

আতঙ্ক থেকে দূরে নেই বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট স্বাস্থ্য বিভাগ, ইমিগ্রেশন, কাস্টমস ও বন্দরের কর্মকর্তা কর্মচারীরা। নিঃশ্বাসের মাধ্যমে ছড়ানো নতুন এই ভাইরাসজনিত সংক্রমকের ভয়ে তটস্থ বন্দর ব্যবহারকারী বিভিন্ন পেশার মানুষ। ভারতফেরত পাসপোর্ট যাত্রীদের দেহে ভাইরাসের উপস্থিতি আছে কিনা তা পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেলেও পরীক্ষা করা হচ্ছে না ভারত থেকে আগত পণ্যবাহী ট্রাকের চালক ও সহকারীদের।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্যসেবা বিভাগের কর্মকর্তা ডা. মরিয়ম বেগম জানান, আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। ভারত ফেরত প্রতিটি যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এখনও পর্যন্ত কোনো যাত্রীর শরীরে ভাইরাসের উপস্থিতি টের পাওয়া যায়নি। এখানে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights