মাছের ঘের নিয়ে গোলাগুলি, কক্সবাজারে নিহত ১

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় মাছের ঘের নিয়ে বিরোধকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম শেকাব উদ্দিন (৪০)। তিনি স্থানীয় মঞ্জুর আলমের ছেলে।

শনিবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগরঘোনা রাবার ড্যামের পাশে রামপুর আবাসন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে— মাছের ঘেরের বিরোধের জের ধরে এ গোলাগুলির ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights