মাছ ধরা নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের ধাক্কা, নিখোঁজ ২

অনলাইন ডেস্ক

ভারতীয় নৌবাহিনীর একটি সাবমেরিনের সঙ্গে দেশটির একটি মাছ ধরা নৌকার সংঘর্ষ হয়েছে। এতে সাবমেরিনের ধাক্কায় মাছ ধরা নৌকার দুই জেলে নিখোঁজ হয়েছেন। এ সময় সাবমেরিনে ১৩ জন ক্রু ছিল। দেশটির গোয়া উপকূলে শুক্রবার এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

দুর্ঘটনার পরই ভারতীয় নৌবাহিনী ব্যাপক আকারে উদ্ধার অভিযান চালাচ্ছে। উদ্ধার অভিযানে ছয়টি জাহাজ এবং বিমান মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ দুই জেলের সন্ধান না পাওয়া গেলেও সাবমেরিন থেকে ১১ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গোয়া উপকূল থেকে ৭০ নটিক্যার মাইল দূরে মাছ ধরা নৌকা মারথমার সঙ্গে সাবমেরিনের সংঘর্ষের ঘটনা ঘটে। কীভাবে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে তার কারণ উদঘাটনে তদন্তের কথা জানিয়েছে দেশটি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নিখোঁজ দুই জেলের সন্ধানে মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার মুম্বাইয়ের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এছাড়া ওই এলাকায় কোস্টাগার্ডও মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights