মাছ-মাংস-দুধ-ডিমের দাম কমিয়ে আনা প্রথম অগ্রাধিকার : প্রাণিসম্পদ উপদেষ্টা

মাছ, মাংস, দুধ ও ডিমের দাম কমিয়ে আনার বিষয়টি প্রথম অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এজন্য উৎপাদন খরচ কমানোর দিকেও নজর দেওয়া হবে বলে জানান তিনি।

আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‌‘তবে খেয়াল রাখতে হবে উৎপাদকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এছাড়া উৎপাদন খরচ কমানোর দিকেও কাজ করা যেতে পারে।’
এদিকে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে দেখা করে বাজার সিন্ডিকেট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাদ্য উৎপাদন নিরাপদ রাখা, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ১০ দিনের মধ্যে কর্মকর্তাদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করার দাবিসহ ১৫ দফা প্রস্তাবনা দিয়েছে গণঅধিকার পরিষদ।

এ বিষয়ে প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘গণঅধিকার পরিষদের প্রস্তাবনায় আমরা খুশি। কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশের বিষয়ে গণঅধিকার পরিষদের দাবির বিষয়টি উপদেষ্টা পরিষদে তুলব। সবাই মিলে যে সিদ্ধান্ত নেওয়া হবে, সেটাই করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights