মাঝ আকাশেই বিমানের ইঞ্জিনে আগুন

অনলাইন ডেস্ক

মাঝ আকাশেই যুক্তরাষ্ট্রের হিউস্টনে একটি বিমানের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফলে বিমানটিকে যাত্রা শুরুর কিছুক্ষণ পরই জরুরি অবতরণ করানো হয়।

শেষ পর্যন্ত বিমানটিকে পাইলট নিরাপদে অবতরণ করাতে পেরেছেন বলে বুধবার জানিয়েছে সাউথওয়েস্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

হিউস্টন থেকে বিমানের ওই ফ্লাইটটি মেস্কিকোর রিসোর্ট শহর কানকানের উদ্দেশে যাত্রা করেছিল। তবে উড্ডয়নের কিছু সময় পর কারিগরি ত্রুটি দেখা দেয়।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং ঘটনা ক্ষতিয়ে দেখতে বিমানটির ফ্লাইট বাতিল করা হয়েছে। ওই বিমানের বদলে আরেকটি বিমানে কানকানে ফ্লাইটের যাত্রীদের পাঠানো হয়েছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন ধরলেও বিমানটির বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সূত্র: এনবিসি নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights