মাদক, অপরাধ ও স্মার্টফোনের আসক্তি থেকে বিরত থাকার শপথ শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরের পীরগাছা উপজেলার রাজবাড়ী উচ্চবিদ্যালয়ে বুধবার সকালে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদক ও কিশোর অপরাধবিরোধী মতবিনিময় সভা এবং চরিত্র গঠনের শপথ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার শপথ পাঠ করান ওসি সেলিম মালিক।
