মাদক কারবারীকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
মেহেরপুরের মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের আলম হোসেন (৪০) নামের এক মাদক কারবারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত আলম হোসেন তারানগর গ্রামের আকবর আলীর ছেলে। তিনি এলাকায় মাদক কারবারী হিসেবে পরিচিত।

শুক্রবার (৯ আগস্ট) রাতে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে নিজ বাড়িতে ঘুমিয়েছিলেন আলম হোসেন। এ সময় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অজ্ঞাত কয়েকজন তার বাড়িতে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে স্থান ত্যাগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে মুজিবনগর থানা হেফাজতে নেয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights