মাদক মামলায় সাজাপ্রাপ্ত মা-ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরী থেকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মা ও ছেলেকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাকলিয়া থানার চাক্তাই ঝর্ণা মার্কেট এলাকার মৃত মো. ইলিয়াসের স্ত্রী জোহরা খাতুন ও তার ছেলে মো.আইয়ুব।

বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বাকলিয়া থানার বড় কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে মো. আইয়ুবকে গ্রেফতার করা হয়। শনিবার ভোর রাত আড়াইটার দিকে কর্ণফুলী থানার কালারপোল এলাকা থেকে জোহরা খাতুনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা মা ও ছেলে। তারা মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights