মাদাম তুসো জাদুঘরে প্রিন্সেস কেটের নতুন মোমের মূর্তি

অনলাইন ডেস্ক

লন্ডনের মাদাম তুসো জাদুঘরে নতুন করে স্থাপন করা হয়েছে প্রিন্সেস ক্যাথরিনের (কেট মিডলটন) মোমের মূর্তি।

জাদুঘর কর্তৃপক্ষ বলেছে, ‘ভবিষ্যৎ রানি হিসেবে যাতে মানানসই দেখায়, সেভাবেই নতুন মূর্তিটি তৈরি করা হয়েছে।’

এটি রাখা হয়েছে তার স্বামী প্রিন্স উইলিয়ামের পাশেই। সেখানে আরো রয়েছেন রাজা চার্লস তৃতীয় ও রানি ক্যামেলিয়া মূর্তিও।

মূর্তিতে কেটের পরনে রয়েছে ঝকঝকে গোলাপি রঙের একটি গাউন (জেনি প্যাকহ্যাম ডিজাইন), সিলভার রঙের জুতো ও নীল ফিতা, যা রয়্যাল ভিক্টোরিয়ান অর্ডারের প্রতীক। ২০২৩ সালের ডিসেম্বরে এক কূটনৈতিক অনুষ্ঠানে প্রিন্সেস এভাবেই সেজেছিলেন। সেটির অনুকরণেই পোশাকটি তৈরি।

মূর্তিটির মাথায় পড়ানো হয়েছে লাভারস নট টিয়ারার হুবহু কপি, যেটি একসময় প্রিন্সেস ডায়ানার মূর্তিতে ব্যবহৃত হয়েছিল।

জাদুঘরের ম্যানেজার স্টিভ ব্ল্যাকবার্ন বলেন, ‘আমরা এবার কেটের মূর্তিটি খুবই যত্নসহকারে তৈরি করেছি। তাঁর প্রতিকৃতিতে যেন ভবিষ্যত রানির সম্মান ও গাম্ভীর্য প্রকাশ পায়, সেটি ফুটিয়ে তোলাই ছিল টিমের মূল উদ্দেশ্য।’

কেটের সাজে আরো যুক্ত করা হয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের রয়্যাল ফ্যামিলি অর্ডার ও গ্রেভিল ডায়মন্ড চ্যান্ডেলিয়ার কানের দুলের প্রতিরূপ।

জাদুঘর কর্তৃপক্ষ জানায়, প্রিন্স উইলিয়ামের মূর্তিতেও ‘আপগ্রেড’ আনা হয়েছে। তাকে পরানো হয়েছে কালো স্যুট, সাদা বো-টাই, গার্টার সম্মান ও সেনাবাহিনীর পদকের অনুকরণে তৈরি ব্যাজ।

মোমের নতুন মূর্তিটি এমন এক সময়ে স্থাপন করা হলো যখন ৪৩ বছর বয়সী কেট মিডলটন ক্যান্সার চিকিৎসার পর সুস্থ হয়ে উঠছেন। ২০২৪ সালের মার্চে কেমোথেরাপি নেওয়ার কথা জানান প্রিন্সেস অব ওয়েলস। তার আগে রাজপ্রাসাদ থেকে জানানো হয়, রাজা তৃতীয় চার্লসও ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে তাঁরও চিকিৎসা চলছে।

সূত্র : ডেইলি মেইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights