মাদারীপুরের ডিসির সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

মাদারীপুর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পরিবেশকে স্বচ্ছ ও শক্তিশালী করতে মাদারীপুর জেলা প্রশাসনের উদ্যোগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনের সভাকক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দিনব্যাপী জেলা প্রশাসনের নেতৃত্বে এবং জেলা নির্বাচন অফিসারের সমন্বয়ে আয়োজিত এ সভায় গণমাধ্যমের ভূমিকা, ভ্রান্ত তথ্য প্রতিরোধ, নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ এবং নিরাপত্তাসহ নির্বাচনসংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা সাংবাদিকদের নির্বাচনকালীন দায়িত্ব পালনে সততা, দ্রুততা ও পেশাদারত্ব বজায় রাখার আহ্বান জানান। গণমাধ্যমকর্মীরা মাঠের বাস্তবতা, চ্যালেঞ্জ এবং উন্নয়নযোগ্য দিকগুলো তুলে ধরে আরও কার্যকর সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভা শেষে নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সবাই একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক (ডিসি) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম (ক্রাইম অ্যান্ড অপস), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, জেলা তথ্য কর্মকর্তা বেনজির আহমদসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights