মাদারীপুরে নদীতে ফেলে দেয়া সেই কিশোরের মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি

প্রতিবন্ধী ছেলের যন্ত্রণা সইতে না পেরে সেতু থেকে ফেলে দেয়া সেই প্রতিবন্ধী কিশোর নাসির উদ্দিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ৬ দিন পরে মঙ্গলবার (৬ মে) বিকেলে মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বলাইচর এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরে মাদারীপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ প্রেরণ করা হয়। বুধবার তার মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা গ্রামের প্রতিবন্ধী ছেলে নাসির উদ্দিনকে সেতু থেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দেয় তার মা রিজিয়া বেগম। পরে থানা পুলিশের কাছে ছেলের যন্ত্রণা সইতে না পেরে সেতু থেকে ফেলে দিয়েছেন বলে স্বীকারোক্তি দেন রিজিয়া বেগম। ঘটনার পর থেকে নিখোঁজ ছিল ছেলেটি। ১৫ বছরের নাসির উদ্দিন শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাচারীকান্দি গ্রামের মৃত আজগর হাওলাদারের ছেলে।

মাদারীপুর সদর থানার ওসি মো. আদিল হোসেন বলেন, মঙ্গলবার বিকেলের দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বলাইচর এলাকার আড়িয়াল খাঁ নদে এক যুবকের অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পরে জানা যায়, ছেলেটি শিবচর উপজেলার কাচারীকান্দি গ্রামের আজগর হাওলাদারের ছেলের। ছেলেটি প্রতিবন্ধী থাকায় তার মা আড়িয়াল খাঁ নদে ফেলে দেয় বলেও জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights