মাদারীপুরে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ পিস্তল ও শর্টগান উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে পরিত্যক্ত অবস্থায় সড়ক থেকে গুলিসহ পিস্তল ও শর্টগান উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। বুধবার সকাল ৮টার দিকে শহরের শহীদ মহসিন সড়কের আবুল খায়ের হাওলাদারের বাড়ির সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে, এর মালিককে খুঁজে পাওয়া যায়নি।

সূত্রে জানা যায়, সড়কে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা প্লাস্টিকের বস্তা দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি সন্দেহ হলে খবর দেয়া হয় থানা পুলিশকে। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে ১৮ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিনসহ একটি পিস্তল ও ৭ রাউন্ড কাতুর্জসহ একটি শর্টগান উদ্ধার করে। সাধারণ ডায়েরি মূলে এগুলো আদালতে পাঠায় পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএস সালাউদ্দিন জানান, অস্ত্র ও গুলি উদ্ধার হলেও এর মালিককে খুঁজে পাওয়া যায়নি। এগুলো কিভাবে সড়কে আসলো সেই বিষয়ে তদন্ত চলছে। আর আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights