মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের দুই নেত্রীসহ ৩ জনকে পিটিয়ে জখম

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে মাদারীপুরের সীমান্তবর্তী গোপালগঞ্জ জেলার মুকসেদপুর উপজেলার টেকেরহাট বন্দরের বরিশাল গেট এলাকায় এই ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জুলাই শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন। এ সময় রাজৈর উপজেলায় যাওয়ার পথে একটি পরিবহনের শ্রমিকরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারী নেত্রীদের ইভটিজিং করেন। এর প্রতিবাদ করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নারী নেত্রীসহ তিনজনকে পিটিয়ে জখম করেন শ্রমিকরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

আহতরা হলেন, মাদারীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আশিকুল তামিম আশিক, যুগ্ম আহ্বায়ক মিথিলা ফারজানা নীলা এবং যুগ্ম সদস্য সচিব কিরন আক্তার।

মাদারীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহ বলেন, আমরা শহীদ পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। এই সময় একটি বাসের শ্রমিকরা আমাদের নারী নেত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এর প্রতিবাদ করায় তারা সংঘবদ্ধ হয়ে আমাদের ওপর হামলা করে পিটিয়ে জখম করেছে। এতে আমাদের দুই নারী নেত্রীসহ তিনজন আহত হয়েছেন।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. অখিল সরকার বলেন, হামলার ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights