মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হলেন ড. শাহনেওয়াজ

নিজস্ব প্রতিবেদক

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহনেওয়াজ দিলরুবা খান।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। তিনি সাবেক মহাপরিচালক হাবিবুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, অবিলম্বে এই আদেশ কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights