মানহানির মামলা থেকে খালাস পেলেন মাহমুদুর রহমান

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা একটি মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে গাইবান্ধার সিনিয়র জুডিসিয়াল মাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ আদেশ দেন।

মাহমুদুর রহমানের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় তাকে বেকসুর খালাস দেন আদালত।
এর আগে, ২০১৭ সালের ১ ডিসেম্বর ঢাকার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে অংশ নেন মাহমুদুর রহমান। সেখানে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকীকে নিয়ে জনসম্মুখে মাহমুদুর রহমান আপত্তিকর কথা বলেন বলে অভিযোগ করা হয়।

এ অভিযোগে ওই বছরের ১১ ডিসেম্বর গাইবান্ধা জেলা যুবলীগের সভাপতি সরকার মো. শাহীদ হাসান লোটন গাইবান্ধা আমলি আদালতে মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights