মানিকগঞ্জের বেউথা ব্রিজ দর্শনার্থীদের ঢল

মানিকগঞ্জ প্রতিনিধি

সারা দেশের ন্যায় ঈদের আনন্দে ভাসছে মানিকগঞ্জের সকল বয়সী মানুষ। আজও লোকজন ছুটে বেড়াচ্ছেন জেলার একপ্রান্ত থেকে অন্য প্রান্তে। সকাল থেকে লোকজন বালিরটেক, তিল্লী ও শহরের বেউথা ব্রিজে ভিড় জমাচ্ছেন।

কালীগঙ্গা নদীতে দেখার কিছু না থাকলেও ব্রিজটি যেন বিনোদনের শেষ ভরসা। প্রায় এক কিলোমিটার জুড়ে মানষের ভিড়। নদীর তলানিতে কিছু পানি দেখা যায়। আর নদীর বুক জুড়ে রয়েছে ড্রেজারের থাবায় ক্ষতবিক্ষত চিহ্ন। দর্শনার্থীরা দূর-দূরান্ত থেকে এসে অনেকেই বিড়ম্বনায় পড়ছেন।

ব্রিজ জুড়ে হকারের আধিপত্য, বেপরোয়া মোটরসাইকেল চলাচল সারাক্ষণ আতঙ্কে থাকছে দর্শনার্থীরা।
পাশের উপজেলা থেকে আসা এক দর্শনার্থী বলেন, হাজার হাজার লোকের সমাগম হলেও এখানে বসার জন্য কোন ব্যবস্থা নেই। নেই ওয়াস রুমের ব্যবস্থা। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা উচিত বলে মনে করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights