মানিকগঞ্জে কৃষক সম্মেলনে প্রস্তুতি সভা

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদী তীরে ২২ ও ২৩ জানুয়ারি কৃষক সমাবেশ বাস্তবায়নের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপি’র আহবায়ক আফরোজা খান রিতা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এস এ কবীর জিন্নাহ।

জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম এর সঞ্চালনায় জেলা বিএনপি সহ অঙ্গসংগঠের কেন্দ্রীয় ও জেলা, উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, শিবালয়ে যমুনা তীরে কৃষকের সমাবেশ লক্ষ লক্ষ কৃষক সমাবেত হবে সেই লক্ষে নানা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সারা দেশ থেকে কৃষকেরা এ সমাবেশে যোগ দিবেন। সেই সমাবেশে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা সমাবেশে উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights